• খেলা

    আলবাসেতের স্বপ্ন যাত্রা থামিয়ে সেমিফাইনালে বার্সেলোনা

      প্রতিনিধি 4 February 2026 , 11:55:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কোপা দেল রেতে স্বপ্নের যাত্রার ইতি ঘটলো আলবাসেতের। টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ ও সেল্টা ভিগোকে হারিয়ে চমক দেখানো দ্বিতীয় বিভাগের ক্লাবটি মঙ্গলবার রাতে বার্সেলোনার কাছে হেরে বিদায় নিয়েছে।

    আলবাসেতের ঘরের মাঠে কোয়ার্টারে বার্সেলোনার জয় ২-১ গোলে। এই জয়ের মধ্য দিয়ে কোপা দেল রের সেমিফাইনালে ওঠা প্রথম দল হলো কাতালান ক্লাবটি। ম্যাচের শুরু থেকেই বলের দখল ধরে রেখে খেলতে থাকে বার্সেলোনা। সপ্তম মিনিটে প্রথম সুযোগ পান মার্কাস রাশফোর্ড, তবে দানি ওলমোর পাস থেকে নেওয়া শটটি লক্ষ্যে রাখতে পারেননি। ৩৯ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। রাশফোর্ড ও ফ্রেংকি ডি ইয়ংয়ের চাপে বল হারায় আলবাসেতে। সেই বল পেয়ে এক স্পর্শেই বাম পায়ে গোল করেন লামিনে ইয়ামাল।

    বিজ্ঞাপন

    বিরতির পরও আক্রমণাত্মক খেলতে থাকে হান্সি ফ্লিকের দল। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক রোনাল্ড আরাউহো। রাশফোর্ডের নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন উরুগুয়ের এই ডিফেন্ডার। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে আলবাসেতে। ৮৭ মিনিটে হাভিয়ের মোরেনো ফ্রি-কিক থেকে হেডে গোল করলে শেষ দিকে উত্তেজনা বাড়ে। যোগ করা সময়ে আলবাসেতে সমতায় ফেরার সুযোগ পেলেও গোললাইন থেকে বল ক্লিয়ার করেন জেরার্দ মার্তিন। বার্সেলোনার ফেরান তোরেস একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

    শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে অঘটন ছাড়াই সেমিফাইনাল নিশ্চিত করে হান্সি ফ্লিকের দল। ৭৩ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় বার্সেলোনা, এর সাতটি ছিল লক্ষ্যে। অন্যদিকে আলবাসেতে সাত শটের তিনটি রাখতে পারে লক্ষ্যে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 2:37 PM হানাহানিতেও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন 2:34 PM ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ার ঈদ জামাত 2:25 PM মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 2:19 PM যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় 2:18 PM জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 5:59 PM ঈদের আগে রাজধানীতে বৃষ্টি 5:48 PM ৪ দিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায় 5:42 PM ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা 5:31 PM ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর