• বিনোদন

    বিচ্ছেদের পেছনে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই: পরীমনি

      প্রতিনিধি 3 February 2026 , 5:08:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শরীফুল রাজ ও পরীমনির প্রেম, বিয়ে আর বিচ্ছেদ নিয়ে কম আলোচনা হয়নি। ভালোবেসে দুই তারকার বিয়ে হলেও সেই সংসার বেশিদিন টেকেনি। বিচ্ছেদের পর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও একটি প্রশ্ন আজও ঘুরে ফিরে আসে এই ভাঙনের পেছনে কি তৃতীয় কোনো পক্ষ ছিল? সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এই গুঞ্জন নিয়েই সরাসরি কথা বলেছেন পরীমনি।

    নায়িকা স্পষ্ট ভাষায় তিনি জানান, তাদের বিচ্ছেদের পেছনে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই। অভিনেত্রীর কথায়, সম্পর্ক ভেঙেছে মূলত বোঝাপড়ার অভাব থেকে। তার মতে, সংসার টিকিয়ে রাখতে যেমন চেষ্টা দরকার, তেমনি সেই চেষ্টাকে বুঝে নেওয়া ও সম্মান করাও জরুরি, যেটার ঘাটতিই ছিল তাদের সম্পর্কে।

    বিজ্ঞাপন

    শুধু তাই নয়, বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথাও তুলে ধরেন পরীমনি। অনেকের ধারণা, তার কারণে নাকি রাজ সন্তানের খোঁজ নিতে পারছেন না। এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করে পরীমনি বলেন, এটি একেবারেই সত্য নয়। বরং তিনি চান, রাজ নিজের ভেতর থেকেই বাবার দায়িত্ব অনুভব করুক কোনও চাপ বা অনুরোধ ছাড়াই।

    উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে পারিবারিক আয়োজনে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। ২০২২ সালের আগস্টে জন্ম নেয় তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। সন্তান জন্মের পরও দাম্পত্য জীবনে নানা টানাপোড়েন চলতে থাকে। একাধিকবার মান-অভিমান মিটিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেও সম্পর্ক স্থায়ী হয়নি। বিশেষ করে রাজের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছু ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত ২০২৩ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। বিচ্ছেদের পর দুজনই ব্যস্ত নিজেদের কাজ নিয়ে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:08 PM বিচ্ছেদের পেছনে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই: পরীমনি 4:48 PM রমজানে ২৬ দিন সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার 4:16 PM ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সাতরাস্তা ছাড়লেন শিক্ষার্থীরা 4:10 PM এনসিটি ইস্যু: চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা 4:07 PM আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই: শফিকুর রহমান 3:53 PM নাটোর-৩ আসনে এনসিপি’র নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি 3:24 PM ক্যান্টনমেন্টে ঢুকতে ‘তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী’ পরিচয় দিলেন জামায়েতের প্রার্থী 1:49 PM র‌্যাবের নাম পরিবর্তন 1:42 PM ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরির রহস্য উন্মোচন 1:26 PM ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান