• জাতীয়

    নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বড় দল পাঠাবে কমনওয়েলথ

      প্রতিনিধি 29 January 2026 , 6:00:59 প্রিন্ট সংস্করণ

    নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বড় দল পাঠাবে কমনওয়েলথ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সংস্কার সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। ঢাকায় প্রাপ্ত বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো, সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    এতে বলা হয়; কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল শার্লি বচওয়ে চলতি মাসের শুরুতে লন্ডনে ঘোষণা দেন, ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন। রাজনীতি, আইন, গণমাধ্যম, লিঙ্গসমতা ও নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা এ পর্যবেক্ষক দলে থাকবেন।

    অপরদিকে, লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের একটি সচিবালয় দল পর্যবেক্ষক দলকে সহায়তা করবে। ২১ জানুয়ারি দেয়া এক বিবৃতিতে কমনওয়েলথ জানায়, নির্বাচন ও গণভোট বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না-তা স্বাধীনভাবে মূল্যায়ন করাই পর্যবেক্ষক দলের ম্যান্ডেট। তারা জানান, বাংলাদেশ যে মানদণ্ডে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেছে, জাতীয় আইনসহ সেই মানদণ্ডের আলোকে নির্বাচনী প্রক্রিয়ার ওপর এই পর্যবেক্ষক দল প্রতিবেদন দেবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা