• রাজনীতি

    বিএনপি জয়ী হলে পানি ও গ্যাসের সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান

      প্রতিনিধি 28 January 2026 , 8:50:51 প্রিন্ট সংস্করণ

    বিএনপি জয়ী হলে পানি ও গ্যাসের সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকার উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ-‘প্রতি মাসে বিল দেয় কিন্তু পানি ও গ্যাস সঠিকভাবে পায় না’, উল্লেখ করে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

    বিজ্ঞাপন

    তারেক রহমান বলেন, দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের কাজে অতীতে বাধা দেয়া হয়েছে। এই সমস্যা সমাধান করতে হবে এবং নতুন কল-কারখানা গড়ে কর্মসংস্থান বাড়াতে হবে। ‘ঠিক একইভাবে আমাদের দেশের খাল-বিল সবগুলো শুকিয়ে গিয়েছে। ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীগুলোর প্রবাহ বন্ধ করে দেয়া হয়েছে।

    এই এলাকার পানির সমস্যা যেমন আমাদের সমাধান করতে হবে, তেমনি ঠিক একইভাবে সমগ্র দেশে আমাদের পানির সমস্যা সমাধান করতে হবে। সেই জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি’, যোগ করেন তারেক রহমান।

    এ ছাড়াও মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসার জন্য উত্তরায় একটি সরকারি হাসপাতালের প্রয়োজন মনে করে, বিএনপির চেয়ারম্যান বলেন, ধানের শীষ বিজয়ী হলে এ উদ্যোগ নেয়া হবে। আর ২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই অভ্যুত্থান’ সফল করতে উত্তরার মানুষের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার বাসিন্দাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 2:37 PM হানাহানিতেও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন 2:34 PM ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ার ঈদ জামাত 2:25 PM মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 2:19 PM যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় 2:18 PM জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 5:59 PM ঈদের আগে রাজধানীতে বৃষ্টি 5:48 PM ৪ দিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায় 5:42 PM ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা 5:31 PM ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর