• আন্তর্জাতিক

    ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত

      প্রতিনিধি 28 January 2026 , 11:05:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের মহারাষ্ট্রে একটি বিমান দুর্ঘটনায় রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় অজিত পাওয়ারসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

    বিজ্ঞাপন

    নিহতদের মধ্যে বিমানের পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মীরাও রয়েছেন। বিমানটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন বলে জানা গেছে। আজ বারামতিতে অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেওয়ার কথা ছিল।

    ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যায়, দুর্ঘটনাকবলিত বিমানের ধ্বংসাবশেষে আগুন ও ঘন ধোঁয়া উঠছে। বিমানের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।

    জরুরি অবতরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। বুধবার সকাল প্রায় ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এর প্রায় এক ঘণ্টা আগে বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করেছিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:18 PM জি-সিরিজ অগ্নিবীণার ঈদ উৎসব 5:50 PM ইউজিসি চেয়ারম্যানসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ 5:20 PM ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ 4:48 PM ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম 4:30 PM স্কুলে লটারি বাতিল, ভর্তি পদ্ধতিতে নেওয়া হবে পরীক্ষা 4:19 PM এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী 4:02 PM পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান 3:25 PM প্রধানমন্ত্রীকে র‍্যাব বিলুপ্তির আহবান জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচসহ ৯টি সংগঠনের খোলা চিঠি 2:59 PM বাতিল হলো আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা 2:42 PM খুলনায় প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা