
প্রতিনিধি 22 January 2026 , 5:32:32 প্রিন্ট সংস্করণ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটি থাকবে। এই নিয়ে ভোটের দিনসহ শ্রমিকরা ৩ দিন ছুটি পাবেন’।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, ‘আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। যা আগেই ঘোষণা করা হয়। আজকে কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে’।
অপরদিকে, ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার। এর পরের ২ দিন শুক্র ও শনিবার। ফলে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।