• রাজনীতি

    খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

      প্রতিনিধি 24 November 2025 , 11:49:16 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন।

    সোমবার (২৪ নভেম্বর) রাতে বিএনপির প্রেস উইং সায়রুল কবির খান খালেদা জিয়ার চিকিৎসক ডা: শাহাবুদ্দিন তালুকদার ও ডা এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে জানিয়েছেন বেগম জিয়া আগের চেয়ে একটু ভালো আছেন এবং কেবিনে আছেন।

    এর আগে রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে খালেদা জিয়াকে ভর্তি করা হয়। বোর্ডের আরেক সদস্য সোমবার সন্ধ্যায় জানান, খালেদা জিয়ার নিউমোনিয়া হয়েছে।

    জানা গেছে, শুক্রবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যাওয়ার আগে থেকেই তিনি ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন।

    বিজ্ঞাপন

    মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়াকে ‘খুব ইনটেনসিভভাবে মনিটরিংয়ের’ মধ্যে রাখা হয়েছে। তার বুকে সংক্রমণ হয়েছে এবং যেহেতু তার হার্টে স্থায়ী পেসমেকার ও স্ট্যান্টিং (রিং পরানো) করা আছে, তাই হার্ট ও ফুসফুস দুটোই একসঙ্গে আক্রান্ত হওয়ায় তার শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা হচ্ছিল।

    ডা. এফ এম সিদ্দিকী বলেন, দ্রুত পরীক্ষা শেষে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বোর্ড বসে তাকে প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা দিয়েছে।

    বোর্ডের আরেক সদস্যের ভাষ্যমতে, চলমান চিকিৎসায় জটিলতা না কাটলে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বিএনপির চেয়ারপারসনকে শিগগিরই করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) বা হৃদ্‌যন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেয়ার প্রয়োজন হতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা