• জাতীয়

    দুর্গাপূজার পর ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন

      প্রতিনিধি 22 September 2025 , 8:22:23 প্রিন্ট সংস্করণ

    নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন
    নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন।

    সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, দুর্গাপূজার কারণে আগের ঘোষিত তারিখ পরিবর্তন করে নতুন দিন নির্ধারণ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    এর আগে সোমবার দুপুরে রাকসু নির্বাচন পেছানোর দাবি তোলে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেল। তাদের ভাষ্য ছিল, শারদীয় দুর্গাপূজার সময়সূচির কারণে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ সম্ভব নয়।

    তবে ছাত্রসংগঠন শিবির সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেয়। তারা বলেছিল, নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে থাকায় দেরি করলে প্রক্রিয়াটি জটিল হয়ে পড়বে।

    নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, সব পক্ষের মতামত এবং ধর্মীয় উৎসবের বাস্তবতা বিবেচনা করেই ২৫ সেপ্টেম্বর থেকে নির্বাচন সরিয়ে ১৬ অক্টোবর নতুন দিন ঘোষণা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত তারিখে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

    উল্লেখ্য, দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের আয়োজন করা হচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পাবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন