• জাতীয়

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

      প্রতিনিধি 22 January 2026 , 4:10:26 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকার সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। অর্ন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

    বিজ্ঞাপন

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যাদেশ অনুমোদনের খবর পেয়ে উল্লাসে ফেটে পড়েন। শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দীর্ঘদিনের দাবি আদায়ের আনন্দে অনেক শিক্ষার্থী একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে।
    আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমাদের দেড় বছরের আন্দোলন আজ সফল হয়েছে। শিক্ষা উপদেষ্টা নিজেই আমাকে ফোন করে জানিয়েছেন যে উপদেষ্টা পরিষদে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন হয়েছে।’

    প্রসঙ্গত, সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। সরকারের আজকের চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হলো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:57 PM তাহাজ্জুদ পড়ে ব্যালট বক্স পাহারা দিতে হবে: নওগাঁর জনসভায় তারেক রহমান 7:21 PM চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ২ দিনের শাটডাউন ঘোষণা 7:14 PM তারেক রহমানের প্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’, দেখেছেন ৮ বার 6:58 PM অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা: প্রজ্ঞাপন 6:42 PM ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করবে ভারত ও রাশিয়া 6:29 PM সেনাপ্রধান ওয়াকার উজ জামানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ 6:02 PM একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: রাজশাহীতে তারেক রহমান 6:00 PM নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বড় দল পাঠাবে কমনওয়েলথ 5:47 PM শেরপুরে জামায়াত নেতা হত্যা: ইউএনও এবং ওসি প্রত্যাহার 5:41 PM রিট খারিজ, আগামীকাল ৫০তম বিসিএস পরীক্ষা