• রাজনীতি

    ১৬ বছর উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান

      প্রতিনিধি 22 January 2026 , 1:16:19 প্রিন্ট সংস্করণ

    ছবি-সংগৃহীত।
    ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির জনসভায় এ কথা বলেন তারেক রহমান।

    তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।

    এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি মঞ্চে উঠেন। এটি বিএনপির প্রথম নির্বাচনি জনসভা।

    বিজ্ঞাপন

    এদিন বেলা পৌনে ১১টার দিকে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে সভাস্থল কানায় কানায় পূর্ণ। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

    ভোর থেকে সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাদরাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। পুরো মাঠ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ব্যানার, ফেস্টুন আর দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে।

    নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। পুরো এলাকায় এখন ধানের শীষ আর তারেক রহমান স্লোগান।

    প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। সভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:57 PM তাহাজ্জুদ পড়ে ব্যালট বক্স পাহারা দিতে হবে: নওগাঁর জনসভায় তারেক রহমান 7:21 PM চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ২ দিনের শাটডাউন ঘোষণা 7:14 PM তারেক রহমানের প্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’, দেখেছেন ৮ বার 6:58 PM অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা: প্রজ্ঞাপন 6:42 PM ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করবে ভারত ও রাশিয়া 6:29 PM সেনাপ্রধান ওয়াকার উজ জামানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ 6:02 PM একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: রাজশাহীতে তারেক রহমান 6:00 PM নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বড় দল পাঠাবে কমনওয়েলথ 5:47 PM শেরপুরে জামায়াত নেতা হত্যা: ইউএনও এবং ওসি প্রত্যাহার 5:41 PM রিট খারিজ, আগামীকাল ৫০তম বিসিএস পরীক্ষা