• খেলা

    বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু

      প্রতিনিধি 19 September 2025 , 11:23:30 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চলমান এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ হবে আজ (শুক্রবার)। এরপর কোনো বিরতি ছাড়াই আগামীকাল (শনিবার) থেকে শেষ চারের লড়াই শুরু হবে। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোরের চার দল। ‘বি’ গ্রুপ থেকে কোন ‍দুটি দল পরবর্তী রাউন্ডে খেলবে তা জানতে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যেখানে হেরে বিদায় নিশ্চিত করেছে আফগানরা।

    আফগানদের বিদায়ের পাশাপাশি ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সুপার ফোরে পা রাখে। এর আগেরদিনই নিশ্চিত হয়ে যায় ‘এ’ গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠা দল। সেখানে অবশ্য খুব একটা লড়াই জমেনি। ভারতের পর শেষ চারে ওঠা পাকিস্তান যদিও কিছুটা ভুগেছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

    ওমানের বিপক্ষে আজ শেষ ম্যাচ খেলবে ভারত। খুব অকল্পনীয় কিছু না ঘটলে এই ম্যাচের ফল কী হবে তা বলাই বাহুল্য। আগের দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পাওয়া সূর্যকুমার যাদবদের নেট রানরেটও অনেক বেশি (৪.৭৯৩)। একই গ্রুপে পাকিস্তান হেরেছে কেবল চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে। ওমান ও আমিরাতকে হারিয়ে ৪ পয়েন্ট ও ১.৭৯০ নেট রানরেট নিয়ে সালমান আলি আগার দল দুইয়ে রয়েছে। ওমান দুই ম্যাচই হারায় তাদের আর কোনো সুযোগ নেই, ৩ ম্যাচ খেলে আমিরাত হেরেছে দুটিতে।

    বিজ্ঞাপন

    ‘বি’ গ্রুপে অপরাজেয় থেকেই প্রথম পর্ব শেষ করেছে গত এশিয়া কাপের রানার্সআপ শ্রীলঙ্কা। ৩ ম্যাচে তারা যথাক্রমে হংকং, বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়েছে। গতকালের ম্যাচের ওপর নির্ধারিত হয়েছে পুরো গ্রুপটির ভাগ্য। যেখানে আগে ব্যাট করতে নেমে রশিদ খানের দল ৮ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে। কিন্তু কুশল মেন্ডিসদের কার্যকর ব্যাটিংয়ে ৮ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে লঙ্কানরা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির পয়েন্ট পূর্ণ ৬।

    বাংলাদেশকে অবশ্য এদিন সমীকরণ মেলাতে লঙ্কানদের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল। তাদের জয়টাই ছিল তাদের সুপার ফোরে ওঠার সবচেয়ে সহজ হিসাব। নেট রানরেটে পিছিয়ে থাকলেও দুই ম্যাচ জিতে বাংলাদেশ আগেই ৪ পয়েন্ট আদায় করে নেয়। আফগানরা এর আগে লিটন-মুস্তাফিজদের বিপক্ষেও হেরেছে। ৩ ম্যাচে স্রেফ এক জয়ে ২ পয়েন্ট নিয়ে ধরেছে বাড়ির পথ। গ্রুপের আরেক দল হংকং ৩ ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি।

    ২০ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা দুবাই
    ২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান দুবাই
    ২৩ সেপ্টেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা আবুধাবি
    ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত দুবাই
    ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ-পাকিস্তান দুবাই
    ২৬ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা দুবাই
    ২৮ সেপ্টেম্বর ফাইনাল দুবাই

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা