• খেলা

    বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম আইসিসি’র!

      প্রতিনিধি 21 January 2026 , 8:05:02 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম আইসিসি’র!। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘২০২৬ টি-টোয়েন্টি’ বিশ্বকাপে ভারতে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিন সময় দিয়েছে-আইসিসি। বুধবার (২১ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই বোর্ড সভায় বসে সংস্থাটি। তারপর এমন তথ্য প্রকাশ করেছে-ক্রিকইনফো। এর আগে নিরাপত্তাশঙ্কার কারণ দেখিয়ে, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ।

    বিজ্ঞাপন

    অপরদিকে, ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিঠির পর, বুধবার এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে বিকল্প দল নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এক দিন পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে গণমাধ্যম।

    আইসিসির এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন-পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াসহ পূর্ণ সদস্য দেশগুলোর অন্যান্য প্রতিনিধিরা। এ সভায় আইসিসির প্রতিনিধিত্ব করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার।

    ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, এই আলচনায় অংশ নেয়া বেশির ভাগ সদস্যই বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার পক্ষে মত দিয়েছে। আর বাংলাদেশ যদি না খেলে তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে কি না এই সিদ্ধান্ত নিতে আরো একদিন সময় পাচ্ছে বিসিবি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি 6:06 PM দেশের ম্যাচ রেফারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য সাইমন টফেলের 5:51 PM নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে রাতে প্রধানমন্ত্রীর বৈঠক 5:48 PM তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখায় পাম্প মালিককে জরিমানা 5:41 PM দেশে মব কালচার আর বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 5:23 PM প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ 5:10 PM ১৪ এপ্রিল কৃষক কার্ড প্রি-পাইলটিং প্রজেক্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 4:55 PM এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা 4:38 PM হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর 4:27 PM জ্বালানি সংকটে স্বস্তি: জাহাজ ভিড়তেই শুরু তেল খালাস