• অর্থনীতি

    অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই: অর্থ উপদেষ্টা

      প্রতিনিধি 19 January 2026 , 4:50:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের বর্তমান অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতি আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

    সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রচুর দুর্নীতি ও অর্থ পাচারের কারণে অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল। সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করছি।

    উপদেষ্টা আরও বলেন, জুডিশিয়ারির স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন, আইন-শৃঙ্খলার জন্য যেকোন সরকারকে সংস্কার করতে হবে। আমরা কিছু সংস্কার করেছি। আর সেগুলো বাস্তবায়নের জন্যই গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

    ভোট নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট কেন হবে না, এখন তো আর রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দল তো আসতে পারবে না। আপনারা সকলে সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে। আমরা চাই ভাল, ত্যাগী ও জনদরদি মানুষ আসুক।

    বক্তব্য শেষে উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তারা মাঠে থাকা গণভোটের স্টলগুলো পরিদর্শন এবং উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:07 PM ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম ভারতে আটক 7:00 PM পেট্রোল পাম্পে পুলিশ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিপিসি’র চিঠি 5:47 PM মুশফিকুল ফজল আনসারীসহ ৫ রাষ্ট্রদূত-হাইকমিশনারকে প্রত্যাহার 5:29 PM ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস 5:13 PM ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি 5:06 PM এনআইডিতে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’, ভোটার হতে লাগবে বিশিষ্ট ব্যক্তির সুপারিশ 4:25 PM এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 4:09 PM বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’ 3:30 PM গভীর রাতে মন্ত্রী ও বাওয়া-এর অভিযানে উদ্ধার হলো ৫ কুকুরছানা 2:50 PM ঈদে নতুন টাকা সরবরাহ করা হবে না: বাংলাদেশ ব্যাংক