• আইন-আদালত

    চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ

      প্রতিনিধি 19 January 2026 , 11:42:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ২৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
    সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালত অভিযোগ গঠনের আদেশ দেন।

    এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের চট্টগ্রাম আদালতে আনা হয়।আলোচিত হত্যা মামলাটি গত ৭ জানুয়ারি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায় মহানগর দায়রা জজ।

    বিজ্ঞাপন

    রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামের আদালতে জামিন নাকচ করে কারাগারে পাঠানো নিয়ে বিক্ষোভের ঘটনাপ্রবাহের মধ্যে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।
    এ মামলার অভিযোগপত্রে নাম থাকা ৩৯ জন আসামির মধ্যে ১৬ জন এখনো পলাতক আছেন।

    এদিন অভিযোগ গঠনের শুনানি ঘিরে আদালত ভবন ও আশেপাশের এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

    সকাল সাড়ে ৮টায় আদালত ভবনের মূল প্রবেশ পথে পুলিশ সদস্যদের ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারী, সংবাদমাধ্যমকর্মীসহ সবাইকে পরিচয়পত্র দেখিয়ে আদালত এলাকায় প্রবেশ করতে হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:45 PM মিরপুরে যাতায়াত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ২ প্রকল্পের উদ্বোধন 6:17 PM জব্বারের বলীখেলায় টানা ৪র্থ বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ 6:02 PM উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর 5:42 PM বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল 5:34 PM কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার 4:55 PM বাংলাদেশ ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে: মুশতাক আহমেদ 4:44 PM আবার বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন 4:36 PM শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতেন জামিল-নাহিদা, ঘাতকের নৃশংসতায় সব শেষ 4:20 PM জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: ফখরুল 4:04 PM চোটে এমবাপে, এল ক্লাসিকোর আগে দুশ্চিন্তায় ‍রিয়াল