• সর্বশেষ

    তারেক রহমান ও ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক

      প্রতিনিধি 16 January 2026 , 8:01:49 প্রিন্ট সংস্করণ

    বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। -ফাইল ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিগণ ভার্চুয়ালি বৈঠক করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৯টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

    বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই আলোচনায় অংশ নেয়।

    বিজ্ঞাপন

    বৈঠকে মূলত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যতের অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

    ভার্চুয়াল এই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি। বিএনপির পক্ষ থেকে বৈঠকে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির অংশ নেন।

    সুত্র: ঢাকা, ১৬ জানুয়ারি-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:29 PM বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা, ন্যাশনাল গার্ড মোতায়েনের দাবি 6:19 PM ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের 6:02 PM গরমে স্বস্তি পেতে কাঁচা আমের শরবত, সহজ রেসিপি 5:37 PM আলভারেজকে পেতে যোগাযোগ শুরু বার্সার 5:20 PM রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দৌড়ে স্কালোনি 4:15 PM বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ 3:00 PM জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন 2:58 PM রেলিগেশন রেখেই ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণ জানাল বিসিবি 1:44 PM প্লাস্টিক সার্জারি নিয়ে ট্রল, সত্যটা জানালেন কেয়া পায়েল 1:06 PM ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম