• রাজনীতি

    জামায়াত আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন, ডা. শফিকুর রহমান

      প্রতিনিধি 28 November 2025 , 7:59:01 প্রিন্ট সংস্করণ

    ২০২৬-২৮ মেয়াদের শপথ নিয়েছেন ডা: শফিকুর রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জামায়াতের আমির হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করেছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই শপথ গ্রহণ করেন। এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার এবং ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার আমির নির্বাচিত হন ‍তিনি।

    শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

    এ সময় তিনি বলেন, এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করি না। তারপরও যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সম্মিলিতভাবে পালন করবো। ভুল ত্রুটি হলে দায় আমার। যে ভার বইতে পারবো না এ ভার যেন মহান আল্লাহ না দেন। ভুলের কারণে ঘৃণা করবেন না। সমালোচনা করে সোজা করবেন।

    বিজ্ঞাপন

    দেশ ও জণগণের স্বার্থে কাজ করবেন উল্লেখ করে তিনি বলেন, দলীয় কোনও কারণে দেশের জণগণ কষ্ট না পায়। দুনীতি আর দুঃশানের কারণে দেশের অগ্রগতি থেমে গেছিলো। দীর্ঘ ১৬ বছর দুঃসময় পার করেছে জাতি, সবাই মজলুম ছিলো। কারাগার ছিলো প্রথম বাসস্থান। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই কারাবরণ করেছেন।

    গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে ৩ বছরের জন্য আমির নির্বাচন করা হয়। নির্বাচিত আমিরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তি সম্পন্ন করতে হয়।

    ডা. শফিকুর রহমান চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি তিনি রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। শুরুতে জাসদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং সিলেট মেডিক্যাল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং পরবর্তীতে সিলেট শহর, জেলা ও মহানগর আমিরের দায়িত্ব পালন করেন।

    উল্লেখ্য, গত ২ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তৃতীয় মেয়াদে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামী। দলটির ইতিহাসে এর আগে টানা ৩ বার আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন-অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:08 PM পোপকে আক্রমণ: হিটলার-মুসোলিনির চেয়েও নিকৃষ্ট ট্রাম্প? 1:38 PM পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রো চলাচলে নতুন সিদ্ধান্ত 1:23 PM ‘আগামী সপ্তাহ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করবে ভারত’ 1:06 PM শাহবাগ নিয়ে স্পিকারের মন্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া 12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭ 6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭