• রাজনীতি

    দোয়া-মোনাজাত ও স্মৃতিচারণে শেষ হয়েছে, খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত শোকসভা

      প্রতিনিধি 16 January 2026 , 5:40:41 প্রিন্ট সংস্করণ

    দোয়া-মোনাজাত ও স্মৃতিচারণে শেষ হয়েছে খালেদা জিয়ার স্মরণে শোকসভা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে, রাজধানীর শেরেবাংলা নগরে নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’ এর উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

    বিকেল সাড়ে ৫টায় দোয়া-মোনাজাত ও স্মৃতিচারণে শেষ হয়েছে খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভা।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বিকেলে পরিবারসহ অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন।

    বিজ্ঞাপন

    অপরদিকে, দুপুরের পর থেকে ৫ হাজার মানুষের জন্য আয়োজিত এই শোকসভা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষে পরিপূর্ণ হয়ে উঠে। তবে এ শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তৃতা করেননি।

    এতে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা তার প্রতি শোক জ্ঞাপন ও স্মৃতিচারণ করেন। এতে সভাপতিত্ব করেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। উপস্থাপনায় করেছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের