• খেলা

    ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী

      প্রতিনিধি 12 January 2026 , 9:56:40 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিপিএলে সোমবারের (১২ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে রিপনের হ্যাটট্রিকে ১৩১ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে তানজিদ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেট ও ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

    ঢাকার দেয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উড়ন্ত ব্যাটিং শুরু করে রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান। ওয়াসিম ১৩ বলে ২২ রানে ফিরলেও ঝড়ো ব্যাটিং করতে থাকেন তানজিদ।

    বিজ্ঞাপন

    মাঝে ১২ বলে ৫ রান করে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। তবে এরপর তেমন বিপদে পড়েনি রাজশাহী। তানজিদ একাই খেলেন ৭৬ রানের ইনিংস। ইমাদের বলে বোল্ড হওয়ার আগে মারেন ৭টি চার এবং ৫টি ছক্কা। শেষ দিকে মুশফিক ও নিশাম রাজশাহীর সহজ জয় নিশ্চিত করেন। মুশফিক ১২ এবং নিশাম ১৪ রানে অপরাজিত ছিলেন।

    এর আগে রিপন মণ্ডলের হ্যাটট্রিকে ১৩১ রানেই গুটিয়ে যায় ঢাকা। যদিও শুরুটা দারুণ করেছিল তারা। তবে রিপন ও আব্দুল গাফফার সাকলাইনের কাছে দিশেহারা হয়ে পড়ে ঢাকার ব্যাটাররা। সর্বোচ্চ ৪১ রান আসে উসমান খানের ব্যাট থেকে।

    এদিকে রিপন ইনিংসের শেষ তিন বলে ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। যা চলমান বিপিএলে তৃতীয় হ্যাটট্রিক। আর আব্দুল গাফফার সাকলাইন ৪ ওভারে ২৪ রানে নেন ৪ উইকেট।

    এই জয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী। এই জয়ে রাজশাহীর প্লে-অফ খেলা অনেকটা নিশ্চিত হয়ে গেল। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২। অপরদিকে, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে ঢাকা ক্যাপিটালস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:13 PM দুবাই যেতে পারলেন না নুসরাত ফারিয়া, ফিরছেন ঢাকায় 1:02 PM শ্রীলঙ্কার প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা জয়াসুরিয়ার 12:54 PM খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক 12:29 PM পেজেশকিয়ানকে প্রধান করে ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন 12:20 PM ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী 11:55 AM চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী 11:52 AM যুক্তরাষ্ট্রের ‘বড় ভুল’ খামেনিকে হত্যা করা: মার্কিন বিশ্লেষক 11:35 AM শুরু হলো মহান স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চ 11:30 AM ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক 11:12 AM খামেনি নিহত, এখন ইরানের নেতৃত্ব কে দেবেন