• খেলা

    বিলবাওকে ৫ গোলে উড়িয়ে ফাইনালে কাতালানরা

      প্রতিনিধি 8 January 2026 , 12:01:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে একপেশে আধিপত্য দেখাল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শুরুতে কিছুটা চাপ থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুত নিজেদের করে নেয় কাতালানরা এবং অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

    ম্যাচে বার্সার নায়ক ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনিয়া-দুই গোলের সঙ্গে পুরো ম্যাচজুড়ে ছিলেন ধারালো। প্রথমার্ধের মাঝামাঝি মাত্র ১৬ মিনিটের বিধ্বংসী স্পেলে বার্সেলোনা তুলে নেয় চার গোল। ফেরান তোরেস, ফেরমিন লোপেস, রনি বার্দাগি ও রাফিনিয়ার গোলেই বিরতিতে ৪–০ এগিয়ে যায় বার্সা।

    বিজ্ঞাপন

    বিরতির পরও থামেনি আক্রমণের ঝাঁজ। ঢিলেঢালা বল পেয়ে বক্সের ভেতর থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া-৫-০। এরপর ম্যাচের গতি নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি হান্সি ফ্লিকের দল।

    শুরুর দিকে বিলবাও আক্রমণাত্মক ছিল। কর্নার থেকে আইতোর পারেদেসের হেডার, কিংবা আদামা বোরোর বিপজ্জনক ক্রস কিছুটা আতঙ্ক ছড়ালেও গোলকিপার জোয়ান গার্সিয়া ও রক্ষণভাগ সামাল দেয়। বিরতির ঠিক আগে ওইহান সানসেত পোস্টে বল মারলে বিলবাওর হতাশা বাড়ে।

    ম্যাচ শেষে রাফিনিয়া বলেন, ‘খেলা সহজ দেখালে সেটার কারণ আমরা সেটাকে সহজ করে তুলেছি। অ্যাথলেটিকের মতো দলের বিপক্ষে খেলতে কখনোই সহজ নয়-সবটাই নির্ভর করে আমরা কেমন খেলছি তার ওপর।’ কোচ ফ্লিকও সন্তুষ্ট দলের মানসিকতা ও দলগত পারফরম্যান্সে।

    এই জয়ে সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ অথবা অ্যাতলেটিকো মাদ্রিদ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:11 PM জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি 12:37 PM প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান 12:02 PM ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 11:31 AM ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 9:33 PM সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি: প্রধানমন্ত্রী 9:27 PM জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে 7:29 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 7:01 PM ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার: বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি 6:47 PM ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনকে দফতর বণ্টন 5:31 PM মিসরে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত