• খেলা

    মিনিটে প্রায় ৩৫০ ফলোয়ার হারাচ্ছে কলকাতা

      প্রতিনিধি 6 January 2026 , 12:47:17 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ কিছুক্ষণ পর স্ক্রল করলেই পোস্টগুলো অ্যাংরি আর হাহা রিঅ্যাকশনে সয়লাব হয়ে ওঠে। নেতিবাচক মন্তব্য তো রয়েছে। শুধু তা-ই নয়, লাখ লাখ ফলোয়ারও হারাচ্ছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। সবশেষ ৪৮ ঘণ্টায় কলকাতার ১০ লাখ ফলোয়ার কমেছে।

    নিলাম থেকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা মোস্তাফিজুর রহমানকে ৩ জানুয়ারি বাদ দেওয়ার পর থেকেই কলকাতার এমন ভরাডুবি হয়েছে। একটা পরিসংখ্যান দেখা যাক। পরশু কলকাতার পেজে ফলোয়ার ছিল ১ কোটি ৮০ লাখ। এখন সেই সংখ্যাটা দেখা যাচ্ছে ১ কোটি ৭০ লাখ। সেই হিসেবে প্রত্যেক দিনে ৫ লাখ ফলোয়ার হারিয়েছে। সংখ্যাটাকে আরও একটু ভেঙে দেখা যাক। প্রত্যেক মিনিটে ৩৪৭ ফলোয়ার কমে যাচ্ছে কলকাতার। প্রতি সেকেন্ডের হিসেবে সংখ্যাটা হয় ৫।

    বিজ্ঞাপন

    ৩ জানুয়ারি আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে মোস্তাফিজের নাম ছেঁটে ফেলে কলকাতা। বাংলাদেশের বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার সেই পোস্টে এখন পর্যন্ত ২ লাখ ৩ হাজার রিঅ্যাকশন পড়েছে। যার মধ্যে ১ লাখ ৩৭ হাজারই অ্যাংরি। হাহা পড়েছে ৪০ হাজার। মন্তব্য করা হয়েছে ৬০ হাজারেরও বেশি। যার মধ্যে বেশির ভাগই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), আইপিএল ও ভারতকে ঘিরে ক্ষোভ ঝাড়া হয়েছে। এক পক্ষ আরেক পক্ষের ওপর চড়াও হচ্ছে মন্তব্যের ঘরে।

    মোস্তাফিজকে বাদ দেওয়ার পোস্টের পর কলকাতার পেজে ৯ পোস্ট করা হয়েছে। যার মধ্যে রয়েছে বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল, ভারতের অনূর্ধ্ব-১৯ দল ও অস্ট্রেলিয়ার তারকা পেসার ক্যামেরন গ্রিনকে নিয়ে পোস্ট। সেগুলোতেও যথারীতি অ্যাংরি-হাহা রিঅ্যাকশনের পাশাপাশি নেতিবাচক মন্তব্য দেখা গেছে। ১৮ লাখ থেকে ১৭ লাখ ফলোয়ার হয়ে যাওয়াতে কেউ আবার কটাক্ষ করেছেন। এসব পোস্টেও মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যু নিয়ে কথা বলা হয়েছে।

    সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস-এই পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মোস্তাফিজ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমিতে নিয়েছেন ৬৫ উইকেট। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংস তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়েছে। গতবার জেক ফ্রেজার ম্যাগার্ক না খেলায় দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্টের মাঝপথে নেয় মোস্তাফিজকে। তবে এবার বাংলাদেশ-ভারত রাজনৈতিক সম্পর্কের বলি হয়েই মূলত এবার আইপিএল খেলতে পারছেন না তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান