• অন্যান্য

    চার মণ ওজনের দুই সেইল ফিশ মাছের দাম মাত্র ২৫ হাজার টাকা

      প্রতিনিধি 4 January 2026 , 1:48:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে কামাল মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে দুইটি পাখি মাছ (সেইল ফিশ)। মাছ দুটির ওজন প্রায় ১৬০ কেজি বা ৪ মণ। রবিবার (৪ জানুয়ারি) সকালে মহিপুর মৎস্য মার্কেটে বিক্রির জন্য আনা হলে মাছ দুটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

    স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোস্তাফিজ জানান, দুইদিন আগে গভীর বঙ্গোপসাগরে মাছ দুটি পান কামাল মাঝি। বিশাল আকৃতির পৃষ্ঠীয় পাখার কারণে এ মাছটি স্থানীয়ভাবে ‘পাখি মাছ’ বা ‘গোলপাতা’ নামে পরিচিত। উপকূলে পাখি মাছের তেমন চাহিদা না থাকায় প্রত্যাশিত দাম পাওয়া যায় না।

    বিজ্ঞাপন

    তিনি জানান, খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ দুটি ২৫ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি কেজি ১৫৬ টাকা দরে দুটি মাছ কিনে নেন টিপু ফিস। মাছ দুটি বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে।

    জেলে কামাল মাঝি বলেন, “সাগরে জাল টানার সময় দেখি অন্য মাছের সঙ্গে দুইটি পাখি মাছ উঠে এসেছে। চাহিদা কম থাকায় তুলনামূলক কম দাম পেয়েছি মাছ দুটির।”

    কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “পাখি মাছ মূলত গভীর সমুদ্রের মাছ। বৈজ্ঞানিকভাবে একে সেইল ফিশ বলা হয়। এ অঞ্চলের জেলেরা একে পাখি মাছ নামে চেনেন। মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ, যা মানবদেহের জন্য উপকারী।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি