• বিনোদন

    কানাডায় মঞ্চ মাতালেন নুসরাত ফারিয়া

      প্রতিনিধি 29 December 2025 , 5:04:53 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। বছরের শেষ মুহূর্তগুলো দারুণ আনন্দের মধ্যে কাটছে তার।

    ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। বছরের শেষ মুহূর্তগুলো দারুণ আনন্দের মধ্যে কাটছে তার। কয়েক দিন ধরে কানাডায় অবস্থান করছেন এ নায়িকা। এর মধ্যে তিনি জানিয়েছিলেন, দেশটির অটোয়া শহরে একটি অনুষ্ঠানে অংশ নেবেন এবং সে আমন্ত্রণও পেয়েছেন। রোববার দুপুরে সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, সাদা রঙের একটি গ্ল্যামারাস ফ্রিল ড্রেস এবং সাদা বুট পরে মঞ্চে ঝড় তুলেছেন ফারিয়া।

    ধারণা করা হচ্ছে, ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারের সেই জমকালো পারফরম্যান্স সেটি; আর ভিডিওটি মুহূর্তেই তার ভক্ত-নেটিজেনদের মাঝে সারা ফেলে বেশ। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সাথে তাল মিলিয়ে ফারিয়ার স্টাইলিশ মুভগুলো তার নাচের দক্ষতাও ফুটে ওঠে।

    বিজ্ঞাপন

    ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে তা মুহূর্তেই তার ভক্ত ও নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা তার নাচের ভঙ্গি এবং অভিব্যক্তিকে প্রশংসা করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘অসাধারণ নেচেছেন আপু।’ আবার একজন মজা করে লিখেছেন, ‘জায়েদ খান প্রো,’ নাচের স্টাইল তুলনা করে।

    বছরের শেষ সময়টি নুসরাত ফারিয়া কানাডায় কাটাচ্ছেন। কখনো টরন্টো আবার কখনো অটোয়ার বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করছেন তিনি। এর আগে অটোয়া থেকে শেয়ার করা একটি ছবি, যেখানে নেটিজেনরা তাকে ‘ক্লিওপেট্রা’র সঙ্গে তুলনা করেছেন, ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

    কানাডা সফরের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সঙ্গে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে। বড়দিন এবং নতুন বছরের উৎসব তারা একসঙ্গে উদযাপন করছেন। গত ২৬ ডিসেম্বর ফারিয়া একটি ছবি প্রকাশ করে লিখেছিলেন, ‘২৭ তারিখ দেখা হবে অটোয়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে।’ এরপর ভক্তরা আশা করেছিলেন, সম্ভবত জায়েদ খানের সঙ্গে মঞ্চ মাতাবেন তিনি। যদিও নাচের ভিডিওতে জায়েদ খানকে দেখা যায়নি, এজন্য একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘জায়েদ খান কোথায়?’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:59 PM ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ ঘোষণা 1:55 PM বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা 1:11 PM অনলাইন জুয়ার ‘হোতা’ মুকুল গ্রেপ্তার 12:56 PM বিএনপি চাইলে থাকব, না চাইলে সম্মানজনকভাবে চলে যাব: রাষ্ট্রপতি 12:41 PM যশের ডাবল লুকে তোলপাড় 12:30 PM অস্থির মাদ্রিদ, অনিশ্চিত মাস্তানতুয়োনো 12:12 PM প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু 11:55 AM সিটি করপোরেশনে বিএনপির প্রশাসক নিয়োগের প্রতিবাদ গোলাম পরওয়ারের 11:49 AM ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সব আরোহী নিহত 11:35 AM মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল