• সর্বশেষ

    তারেক রহমানের প্রত্যাবর্তনে বিমানবন্দর সড়কে গাড়ি নেই, হেঁটে গন্তব্যে যাচ্ছেন প্রবাসীরা

      প্রতিনিধি 25 December 2025 , 3:10:06 প্রিন্ট সংস্করণ

    তারেক রহমানের প্রত্যাবর্তনে বিমানবন্দর সড়কে গাড়ি নেই, হেঁটে গন্তব্যে যাচ্ছেন প্রবাসীরা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নির্বাসনের ১৭ বছরের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই এলাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম ঘটেছে।

    বিজ্ঞাপন

    ফলে যানবাহন সংকটে শহরের সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। অপরদিকে দেখা গেছে, যানবাহনের অভাবে অনেকে লাগেজ সঙ্গে নিয়েই পায়ে হেঁটে রওনা হচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে। কোনো কোনো প্রবাসী গাড়ি না পেয়ে মালামাল মাথায় তুলে হাঁটা ধরেছেন। গাড়ি না পেয়ে কেউ কেউ ছোট বাচ্চাসহ হেঁটে রওনা হয়েছেন।

    এ দিন সকালে তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুর্মিটোলা, কুড়িল, খিলক্ষেত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ঘুরে দেখা যায়, প্রত্যেকটা মোড়ে বিএনপির কর্মীরা অবস্থান নিয়েছেন। সাধারণ পথচারীদের এই পথে হেঁটে যেতে দেখা গেছে। অনেকে চেষ্টা করছেন বাইক ভাড়া করে গন্তব্যে যেতে। কেউ কেউ সিএনজি ব্যবহার করছেন। তবে এসব যানবাহনের সংখ্যা খুবই সীমিত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:42 PM পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত 3:19 PM জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী 2:21 PM ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে? 2:15 PM সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের 1:21 PM বিয়ের ভেন্যুতে পৌঁছালেন রাশমিকা, অনুষ্ঠান কবে? 1:08 PM নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার: মির্জা ফখরুল 1:03 PM লেভান্তেকে হারিয়ে পয়েন্ট তালিকায় রিয়ালকে পেছনে ফেলল বার্সা 12:52 PM প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী 12:40 PM হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন 12:27 PM নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৫