• খেলা

    বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় সৌদি আরব

      প্রতিনিধি 21 December 2025 , 12:20:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপটেন্স টিভি।
    ছবি: ক্যাপটেন্স টিভি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফুটবলের মতো ক্রিকেটেও উন্নতি করতে বদ্ধ পরিকর সৌদি আরব। স্বল্প সময়ে ভালো দল গঠনের লক্ষ্যে উপমহাদেশ এবং আশেপাশের দেশগুলোর থেকে ক্রিকেটার নিয়ে নাগরিকত্ব দিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে ক্রিকেটার এবং কোচ চেয়ে বিসিবির কাছে প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ এ তথ্য প্রকাশ করে।

    বিজ্ঞাপন

    ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের দেয়া প্রস্তাব নাকচ করে দিয়েছে বিসিবি। ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে ক্রিকেটে ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত উন্নতির লক্ষ্য হাতে নিয়ে এগোচ্ছে সৌদি আরব। ভিন দেশি ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সৌদি আরবের জার্সিতে খেলানোর পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির ক্রিকেট কর্তারা। তারই অংশ হিসেবে বাংলাদেশ থেকে প্লেয়ার চেয়েছিল সৌদি।

    সৌদি আরবের দেয়া প্রস্তাব ফিরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের স্বার্থকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন তিনি। বিসিবি সভাপতি বলেন, ‘সৌদি আরব আমাকে ২ মাস আগে প্রস্তাব দিয়েছিল তবে আমি মানা করে দিয়েছি। তারা আমাদের কাছে পুরুষ এবং নারী উভয় ক্রিকেটারই চেয়েছিল, সাথে চেয়েছিল কোচ। কিন্তু আমি নিজের দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কীভাবে তাদের কোচ-প্লেয়ার দিতে পারি?’

    লিভ গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব লাভের মাধ্যমে সৌদি আরব এরমধ্যেই বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বড় ধরনের বিনিয়োগ করেছে। এখন আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কৌশলগত সমর্থনে তারা উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের