• খেলা

    আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমার সময় ও ভেন্যু চূড়ান্ত

      প্রতিনিধি 19 December 2025 , 12:30:28 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফিফা চূড়ান্ত করেছে ২০২৪ সালের কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার দিন-তারিখ। কাতারের লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সময় শুরু হবে সেই প্রতীক্ষিত ম্যাচ।

    ফিনালিসিমার সূচি চূড়ান্ত করতে ফিফাকে অপেক্ষায় রেখেছিল স্পেন ফুটবল ফেডারেশন। স্পেনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ম্যাচটি খেলতে আগ্রহী। তবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার আগে বিষয়টি নিয়ে ভাবতে চায় না তারা। গত মাসে স্পেনের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে।

    বিজ্ঞাপন

    ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরো ২০২৪ ফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন।

    নিয়ম: ফিনালিসিমার ম্যাচ সাধারণত ৯০ মিনিটের হয়ে থাকে। এখানে অতিরিক্ত সময় নেই। অর্থাৎ ৯০ মিনিট শেষে ম্যাচের ফল নির্ধারিত হবে সরাসরি পেনাল্টি শুটআউটের মাধ্যমে।

    দুই কনফেডারেশন যৌথভাবে ম্যাচের রেফারি নিয়োগ দেবে। ম্যাচে ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর), গোললাইন প্রযুক্তি এবং সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি (এসএওটি)।

    ফিনালিসিমার আলো থাকবে দুই প্রজন্মের দুই তারকা—লিওনেল মেসি ও লামিন ইয়ামালের ওপর। বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা দুজনেরই শুরু ক্যাম্প ন্যুতে। একজনের ক্যারিয়ার যেখানে শেষ লগ্নে, অন্যজনের যাত্রা সেখানে কেবল শুরু।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির