• লাইফস্টাইল

    জেনে নিন আঙুরের যত উপকারিতা

      প্রতিনিধি 16 December 2025 , 7:20:51 প্রিন্ট সংস্করণ

    জেনে নিন আঙুরের যত উপকারিতা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আঙুরে ভিটামিন-সি বয়েছে প্রচুর পরিমাণে। সঙ্গে অ্যান্টি-অক্সিড্যান্টও আছে। অপরদিকে, প্রতি ১০০ গ্রাম আঙুরে ৭৩ কিলোক্যালোরি রয়েছে। এতে গ্লাইসেমিক ইনডেক্সও কম। যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। তবে যারা ওজন কমাতে চাইছেন তারা এ ফল এড়িয়ে চলুন। সত্যি কি ওজন কমাতে আঙুর বাদ দেয়া দরকার? নাকি কম খেতে হবে? সেটি জেনে নিন-

    বিজ্ঞাপন

    পরিপাকে প্রভাব ফেলে আঙুর: আঙুরে রেসভেরাট্রল, পলিফেনলের মতো অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে; যা শুধু শরীর ভালো রাখে না- হজম ক্ষমতা বৃদ্ধি, বিপাক হার বাড়াতেও সাহায্য করে। ওজন কমাতে হলে ভালো পরিপাক হওয়া দরকার। পুষ্টিবিদরা বলছেন, আঙুর খাওয়ার সঙ্গে ওজন কমানো বা বাড়ানোর খুব বেশি সম্পর্ক নেই। তবে ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর আঙুর শরীরে প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সহায়তা করে।

    ওজন কমাতে যতটুকু খাবেন: ওজন কমাতে আঙুর বাদ দিবেন তা নয়। বরং সপ্তাহে দুই থেকে তিন দিন ৫০ গ্রাম করে আঙুর খেতে পারেন। কালো আঙুরে অ্যান্টি-অক্সিড্যান্ট বেশি থাকে। পুষ্টিবিদের মতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পুষ্টিযুক্ত খাবার খেতে হবে।

    ফাইবার ও পানি: ক্যালোরির পরিমাণ একটু কম হলেও আঙুরে রয়েছে পচনশীল ফাইবার। ওজন নিয়ন্ত্রণ ও ভাল হজম করতে এবং শারীরের নানা কাজে ফাইবারের বিশেষ ভূমিকা অতুলনীয়। আঙুরে পানিও রয়েছে ভালো। শরীরে প্রয়োজনীয় পুষ্টির পাশাপাশি পানির চাহিদা পূরণ করে আঙুর। ফাইবার ও পানি থাকায় ফলটি খেলে পেট অনেক্ষণ ভরা থাকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:45 AM একুশে পদক প্রদান করলেন তারেক রহমান 11:26 AM বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের সূচনা: জামায়াত আমির 11:22 AM বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 11:17 AM মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ 9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী