• লাইফস্টাইল

    জলপাই দিয়ে তৈরী ঝাল-মিষ্টি মোরব্বা

      প্রতিনিধি 30 November 2025 , 5:07:02 প্রিন্ট সংস্করণ

    জলপাই দিয়ে তৈরী ঝাল-মিষ্টি মোরব্বা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শীতের সময়ে আমাদের দেশে জলপাই এর দেখা মেলে। সকল বাজারেরই কমবেশী ভিটামিন-সি যুক্ত এ ফলটি পাওয়া যায়। আর ছোট বড় সকলে জলপাই দিয়ে তৈরী আচার-মোরব্বা পছন্দ করেন। তাই জলপাইয়ের মোরব্বা তৈরি রেসিপি-

    যে উপকরণ লাগবে: জলপাই ১ কেজি, চিনি ১ কাপ, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ ও বিট লবণ স্বাদমতো, শুকনা মরিচ ভাজা (গুঁড়া) এক টেবিল চামচ।

    বিজ্ঞাপন

    প্রস্তুত প্রণালি: প্রথমে জলপাই ভালো করে কেচে ধুয়ে নিন। এবার জলপাই আর চিনি মাখিয়ে ম্যারিনেট করে রাখুন এক ঘণ্টা। জলপাই থেকে চিনির পানি বের হলে চুলায় কম তাপে বসিয়ে নেড়েচেড়ে রান্না করুন।

    এবার ফুটে উঠলে মরিচগুঁড়া, হলুদগুঁড়া, পাঁচফোড়ন, লবণ ও বিট লবণ দিয়ে রান্না করে হালকা শিরার মতো হয়ে এলে ভাজা শুকনা মরিচের গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। এরপর ঠান্ডা হলে পরিষ্কার জীবাণুমুক্ত কাঁচের বয়ামে ভরে রাখুন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা