• রাজনীতি

    ‎বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন এনডিএম‎

      প্রতিনিধি 16 December 2025 , 12:31:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন’স টিভি
    ছবি: ক্যাপ্টেন’স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV


    মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

    ‎এসময় এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব আন্দোলনের সভাপতি আদনান সানি, সাধারণ সম্পাদক মিঠু আলীসহ যুব আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীরা।

    ‎শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের মূল আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

    ‎এনডিএম নেতৃবৃন্দ বিজয় দিবসের এই ঐতিহাসিক দিনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

    বিজ্ঞাপন

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:55 AM চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী 11:52 AM যুক্তরাষ্ট্রের ‘বড় ভুল’ খামেনিকে হত্যা করা: মার্কিন বিশ্লেষক 11:35 AM শুরু হলো মহান স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চ 11:30 AM ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক 11:12 AM খামেনি নিহত, এখন ইরানের নেতৃত্ব কে দেবেন 8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী