• বিনোদন

    হলিউডের খ্যাতিমান পরিচালক রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

      প্রতিনিধি 15 December 2025 , 1:37:09 প্রিন্ট সংস্করণ

    হলিউডের খ্যাতিমান পরিচালক রেইনার
    হলিউডের খ্যাতিমান পরিচালক রেইনার
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হলিউডের খ্যাতিমান পরিচালক ও অভিনেতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল রেইনারের রহস্যজনক মৃত্যু হয়েছে।

    বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রোববার ( ১৪ ডিসেম্বর) বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তারকা দম্পতির বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

    ঘটনার পর লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের ডাকাতি ও হত্যাকাণ্ড তদন্ত ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঘটনাটিকে “সম্ভাব্য হত্যাকাণ্ড” হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত রব রেইনারের বয়স ৭৮ বছর এবং তার স্ত্রী মিশেল রেইনারের বয়স ৬৮ বছর।

    বিজ্ঞাপন

    রব রেইনার হলিউডে বিখ্যাত কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন। এর মধ্যে আছে, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ এবং ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’-এর মতো জনপ্রিয় ও ক্লাসিক সিনেমা।

    ১৯৭০’র দশকে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’-তে ‘মিটহেড’ চরিত্রে অভিনয় করে রব রেইনার ব্যাপক পরিচিতি পান। তিনি ১৯৭১ থেকে ১৯৮১ সাল পর্যন্ত অভিনেত্রী পেনি মার্শালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন এবং তিনি মার্শালের কন্যা, অভিনেত্রী ট্রেসি রেইনারের দত্তক পিতা।

    পরবর্তীতে ১৯৮৯ সালে রব রেইনার অভিনেত্রী ও আলোকচিত্রী মিশেল রেইনারকে বিয়ে করেন। তাদের সংসারে তিন সন্তান, জেক, নিক ও রোমি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান