• জাতীয়

    ভোট করবেন আসিফ, কূটনৈতিক পাসপোর্ট জমা; তবে পদত্যাগ কবে-উত্তর দেননি

      প্রতিনিধি 10 December 2025 , 4:36:18 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা নিশ্চিত করলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইতোমধ্যে তিনি তার কূটনৈতিক পাসপোর্টটিও জমা দিয়ে দিয়েছেন।

    আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে তার ডাকা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে, কখন তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন, সে নিয়ে মুখ খোলেননি।

    যদিও একাধিক সাংবাদিক জানতে চেয়েছিলেন, আসিফ মাহমুদ পদত্যাগ কখন করছেন, পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না এবং কোন আসন ও দল থেকে নির্বাচন করবেন?

    সরকারে থাকা এই ছাত্র উপদেষ্টা জবাব দেন, তিনি নির্বাচন করবেন এটা নিশ্চিত। তবে কোন আসন ও দল থেকে ভোট করবেন, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত নিলে তিনি জানাবেন। আর পদত্যাগের বিষয়ে সরকারের প্রেস উইং থেকে জানানো হবে।

    বিজ্ঞাপন

    তার মতে, সবকিছু ২-৩ দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।

    আসিফ মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল, বিএনপিতে যোগ দিয়ে নাকি এনসিপি থেকে ঢাকা-১০ আসনে ভোট করবেন তিনি।

    তার কথায় ফুটে ওঠে, বিএনপিতে যাওয়ার সম্ভাবনা নেই। তিনি প্রশ্নের উত্তরে বলেন, আমি যতটুকু জানি ওখানে (ঢাকা-১০) বিএনপি প্রার্থী দিয়েছে। আসলে অনেকগুলো গুঞ্জন তো ছড়িয়েছে।

    আর দলে যোগদানের বিষয়ে এনসিপি থেকে যোগাযোগ করা হয়েছিল বলে জানান তিনি।

    সরাসরি না বললেও আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হবেন, তা মোটামুটি নিশ্চিত। কিছুদিন আগে তিনি ভোটার হন ধানমন্ডির। ঢাকা-১০ আসনটিতে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেয়ার অভিযোগও ওঠে। ফেসবুকেও এই আসন থেকে ভোট করার বিষয়ে ইঙ্গিত দেন আসিফ মাহমুদ।

    সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরের আগে আসিফ মাহমুদ তার দায়িত্ব পালন করা মন্ত্রণালয় কী কী কাজ করেছে তা লিখিত বক্তব্যে তুলে ধরেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭ 6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন