• অন্যান্য

    ঢাকা কলেজ–আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষ

      প্রতিনিধি 9 December 2025 , 11:47:10 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে শান্তি চুক্তি ভেঙে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা চালাচ্ছে।

    বিজ্ঞাপন

    এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী একই বাসে করে যাওয়ার সময় কথাকাটাকাটির জেরে হাতাহাতিতে জড়ায়। পরে বিষয়টি বড় আকার ধারণ করলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে এগিয়ে আসে। এ সময় ঢাকা কলেজের সামনের উত্তরা ব্যাংকের সামনে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

    খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যেতে নির্দেশ দেয়।

    রোববারের নতুন সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে, যাতে পরিস্থিতি আর না বাড়ে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা