• রাজনীতি

    বিএনপি ক্ষমতায় এলে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে: আমিনুল হক

      প্রতিনিধি 8 December 2025 , 2:21:12 প্রিন্ট সংস্করণ

    বিএনপি ক্ষমতায় এলে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে: আমিনুল হক
    ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি সাপোর্ট কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনে দলের মনোনীত প্রার্থী আমিনুল হক।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, ‘এ কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের মহিলা সদস্য মাসিক ২,০০০ থেকে ২,৫০০ টাকা অথবা সমমূল্যের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবেন।’ জানান, খাদ্য সহায়তার তালিকায় থাকবে-২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ২ লিটার সরিষার তেল, মসুর ডাল ও লবণ।

    (সোমবার, ৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে আমিনুল হক আরও বলেন, ‘দেশের সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলোকে স্থায়ী সহায়তার আওতায় আনতেই এই উদ্যোগ নেয়া হবে।’

    তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভবিষ্যৎ নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করুন। সবার আগে বাংলাদেশ।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:46 PM নারায়ণগঞ্জে শ্রমিক ও পুলিশের তুমুল সংঘর্ষ 2:40 PM খামেনির অফিসে হামলা, তিনি কোথায়? 2:21 PM অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান 2:09 PM চাঁদাবাজির নির্দিষ্ট তথ্য পেলে অ্যাকশন 12:57 PM ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল 7:02 PM ৫০টির বেশি আসনে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে: গোলাম পরওয়ার 6:46 PM সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল 6:11 PM ধর্ষণ-সহিংসতা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ 5:55 PM জাটকা সংরক্ষণ: আগামী ২ মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ 5:38 PM ঢাকায় ফিরেই শুটিংয়ে ব্যস্ত নিলয় আলমগীর