• বিনোদন

    প্রকাশ্যে জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেম

      প্রতিনিধি 7 December 2025 , 4:47:09 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজনীতি আর বিনোদন দুনিয়ার দুই মেরুর দুই বাসিন্দা এবার এক সুতোয় বাঁধা পড়লেন। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ সেনসেশন কেটি পেরির প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। অবশেষে সেই গুঞ্জনে পড়ল আনুষ্ঠানিক সিলমোহর। জাপান সফরে গিয়ে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন এই আলোচিত জুটি।

    সম্প্রতি জাপান সফরে যান ট্রুডো ও কেটি। সেখানে জাপানের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ট্রুডোর সঙ্গী হিসেবে দেখা যায় কেটি পেরিকে। এর মাধ্যমেই মূলত সম্পর্কের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দেন ট্রুডো।

    বিজ্ঞাপন

    তবে আলোচনার পারদ আরও চড়েছে কেটি পেরির সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একগুচ্ছ ছবির কারণে। জাপান সফরের এসব ছবিতে ট্রুডোর সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে এই পপ তারকাকে। একটি ছবিতে দেখা যায়, দুজন একে অপরের গালে গাল ঠেকিয়ে সেলফি তুলেছেন, যেখানে দুজনের চোখেই নতুন সম্পর্কের উচ্ছ্বাস স্পষ্ট। অন্য একটি ফ্রেমে তাদের নিভৃতে খাবার উপভোগ করতে দেখা যায়।

    ছবিগুলোর ক্যাপশনে কেটি লিখেছেন, ‘টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর’। তার এই ক্যাপশন এবং ঘনিষ্ঠ ছবিগুলো বুঝিয়ে দিয়েছে, এই সফর কেবল ভ্রমণ নয়, বরং সম্পর্কের গভীরতা উদযাপনের।

    নেটিজেনদের মাঝে এই ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই চলছে তুমুল আলোচনা। রাজনীতি ও গ্ল্যামার ওয়ার্ল্ডের এই মেলবন্ধন ভক্তদের কাছে বড় চমক হয়ে এসেছে। গত এক বছর ধরেই তাদের বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেলেও, জাপান সফর এবং এই ছবিগুলোর মাধ্যমে জল্পনা এখন বাস্তবে রূপ নিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:21 PM বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত? 9:16 PM যে কোনো সময় ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র 9:11 PM এইচএসসির ফরম পূরণের সূচি প্রকাশ 9:05 PM সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে আলোচনায় যারা 8:48 PM ১৮ দিনে প্রবাসী আয় ২৬ হাজার কোটি টাকা 8:41 PM ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা  8:34 PM সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী 8:28 PM শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার 7:21 PM নন-ক্যাডার: ৪৪ তম বিসিএসের ৪ হাজার ১৩৬ জনকে নিয়োগ 7:03 PM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর