• খেলা

    লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

      প্রতিনিধি 29 November 2025 , 10:31:55 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের। এমন সমীকরণের ম্যাচে লিটন দাসের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল স্বাগতিকরা।

    শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সফরকারীদের দেয়া ১৭১ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই পেরিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা।

    এর আগে, টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৭ রানের জুটি গড়েন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। পঞ্চম ওভারে সাইফ হাসানের দুর্দান্ত এক ক্যাচে স্টার্লিংকে ফিরিয়ে আয়ারল্যান্ডের তাণ্ডব থামালেন তানজিম হাসান সাকিব। বিদায়ের আগে ১৪ বলে ২৯ রান করেন আইরিশ অধিনায়ক।

    বিজ্ঞাপন

    এরপরেও আক্রমণাত্বক ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন দুই ভাই টিম টেক্টর ও হ্যারি টেক্টর। নবম ওভারের প্রথম বলে ওপেনার টিম টেক্টরকে ফিরিয়ে সেই ঝড় থামান স্পিনার শেখ মেহেদী হাসান। এই অফস্পিনারের বলে স্টাম্পড হয়ে ২৫ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৮ রান করে সাজঘরে ফেরেন টিম।

    টিমের বিদায়ের চার বল পরেই হ্যারি টেক্টরকেও ফেরান মেহেদী। ১১ বলে ১১ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের জয়ের নায়ক। এরপর ১১তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে এসে ৯ বলে ৭ রান করা বেন কালিজকে স্টাম্পিং করে ম্যাচে তৃতীয় উইকেট পান মেহেদী।

    এরপর জজ ডকরেলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন লরকান টাকার। পঞ্চম উইকেট জুটিতে দুজনে মিলে ৫৬ রানের জুটি গড়েন। ১৯তম ওভারে ২১ বলে ১৮ রান করা ডকরেলকে ফিরিয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষদিকে টাকারের ৩২ বলে ৪১ রানে ভর করে ১৭০ রানের সংগ্রহ পায় সফরকারীরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প