• অর্থনীতি

    ৫ ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু আগামী সপ্তাহে: গভর্নর

      প্রতিনিধি 29 November 2025 , 7:24:13 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সম্মিলিত ৫ ইসলামী ব্যাংক আগামী সপ্তাহেই কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এমন তথ্য জানিয়েছেন-বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা জানান।

    বিজ্ঞাপন

    আহসান এইচ. মনসুর বলেন, ‘অতীতে রাজনৈতিক প্রভাবের কারণেই ব্যাংক খাত সঙ্কটে পড়েছে। ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। এ জন্য রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা জরুরি’। খেলাপি ঋণ আরও বাড়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘খেলাপি ঋণ বাড়তেই পারে। ব্যাংক খাতের বর্তমান সঙ্কট কাটতে আরও ১০ বছর সময় লাগবে’।

    অপরদিকে, ডলার পরিস্থিতি ও আমদানি নিয়ে গভর্নর বলেন, দেশে এখন ডলার সংকট নেই, তাই প্রয়োজন অনুযায়ী আমদানি করা যাবে। রমজানকে সামনে রেখে আমদানিতে কোনো শঙ্কা নেই। তবে বেশিরভাগ পণ্যের আমদানি আগের তুলনায় বেশি হয়েছে।

    গভর্নর আরও জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের এক্সচেঞ্জ রেট বাজারভিত্তিক করা হয়েছে এবং এতে ইতিবাচক ফল মিলছে। আমদানিতে ব্যাংকিং খাতে কোনো বাধা নেই।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:33 PM সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি: প্রধানমন্ত্রী 9:27 PM জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে 7:29 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 7:01 PM ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার: বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি 6:47 PM ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনকে দফতর বণ্টন 5:31 PM মিসরে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত 5:20 PM ফাহিমার অলরাউন্ড নৈপুণ্য: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 5:11 PM শনিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 4:52 PM সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ 4:31 PM বাংলাদেশ ও মালয়েশিয়া: দুই প্রধানমন্ত্রীর টেলিফোনে শুভেচ্ছা বিনিময়