• লাইফস্টাইল

    সকাল বেলায় পেটে গ্যাসের উপস্থিতি, করণীয় কি?

      প্রতিনিধি 11 September 2025 , 7:30:07 প্রিন্ট সংস্করণ

    - সকাল বেলায় পেটে গ্যাসের উপস্থিতি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিভিন্ন কারণে পেটে গ্যাস হতে পারে। সকাল বেলায় ঘুম থেকে উঠে এর উপস্থিতির সঙ্গে আমরা সবাই কম-বেশি পরিচিত। এটি কেবল শারীরিক অস্বস্তি নয় বরং কাজে মনোযোগ দেয়াও কঠিন হয়ে পড়ে। নিয়মিত কিছু অভ্যাসে পরিবর্তন এনে এই সমস্যা দূর করা সম্ভব। জেনে নেয়া যাক, এ বিষয়ে আপনার করণীয় কি-

    কিছুক্ষণ হাঁটাহাঁটি করা যেতে পারে: শরীরের নড়াচড়া অন্ত্রের গতিশীলতা বাড়ায়। মূলত এটি পরিপাকতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে। এমনকি ১০ মিনিটের হালকা হাঁটাও পেটের গ্যাস সাহায্য করতে পারে। এ ছাড়াও বিভিন্ন ধরণের হালকা ব্যায়ামের মাধ্যমে, মল ত্যাগের সম্ভাবনা তৈরী হলে সেটি নিঃসরণের মাধ্যমে স্বস্তি পাওয়া যায়।

    বিজ্ঞাপন

    সম্ভব হলে পান করুন ভেষজ চা: এক কাপ ভেষজ চা সকালে পেট ফুলে যাওয়ার সমস্যা দূর করতে সাহায্য করে। পুদিনা, আদা, কাঁচা হলুদ এবং মৌরির মতো চায়ের প্রাকৃতিক কার্মিনেটিভ বৈশিষ্ট্য রয়েছে। যার অর্থ হলো এগুলো পরিপাকতন্ত্রের পেশী শিথিল করতে এবং গ্যাসের প্রবাহকে সহজ করতে সাহায্য করে।

    অপরদিকে, সকালের খাবার অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটি সারাদিনের জন্য আপনাকে শক্তি জোগাতে সাহায্য করে। সম্ভব হলে, হাইড্রেট থাকুন এবং সহজে হজম হয় এমন খাবার গ্রহণ করুন। মিনারেল ওয়াটার পান করতে পারেন এটি পেটের আস্তরণকে প্রশমিত করে। বিশেষ করে হালকা গরম পানি এ ক্ষেত্রে বেশি কার্যকরী। তাই শরীরে পানির ঘাটতি যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন। এ ছাড়াও খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম