• খেলা

    ভারতীয় ৩ ক্রিকেটারসহ বিপিএল নিলামে আছে যে অভিজ্ঞরা

      প্রতিনিধি 27 November 2025 , 4:07:11 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ নভেম্বর। নিলামে নাম লিখিয়েছেন দেশি-বিদেশি ৫০০ জনেরও বেশি ক্রিকেটার। সেই তালিকা থেকে যাচাই-বাছাই শেষে নিলামের জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

    নিলামে সুযোগ পেয়েছেন ভারত জাতীয় দলের হয়ে খেলা ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল শিরোপা জেতা ক্রিকেটার পিযূষ চাওলা। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের পাশাপাশি নিলামে আছেন রবি বোপারা (ইংল্যান্ড), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও পল স্টার্লিংয়ের (আয়ারল্যান্ড) মতো অভিজ্ঞরা।

    নিলামে নাম আছে রায়ান বার্ল (জিম্বাবুয়ে), বাস ডি লিড (নেদারল্যান্ডস), সন্দীপ লামিচানে (নেপাল), জর্জ মানসির (স্কটল্যান্ড) মতো ক্রিকেটারও। পাকিস্তানের সালমান আলী আঘা, দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারনেল ও শ্রীলংকার নিরোশান ডিকওয়েলারাও আছেন বিপিএলের নিলামে।

    বিজ্ঞাপন

    প্রসঙ্গত, এবারের বিপিএল নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার শ্রীলঙ্কার। ৫০ জন নাম লিখিয়েছেন বিপিএল নিলামে। এছাড়া পাকিস্তানের ৪৫ জন, ভারতের ৩ জন, আয়ারল্যান্ডের ৬ জন, আফগানিস্তানের ১৮ জন ক্রিকেটার বিপিএলের নিলামে নাম জমা দিয়েছেন।

    বিপিএল নিলামের আগে অন্তত একজন সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। ৪ বিদেশি ক্রিকেটারের জন্য মোট ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করতে পারবে দলগুলো। নিলাম শেষে অবশ্য নিজেদের ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা।

    বিপিএল নিলামে ২৫০ জন বিদেশিকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ হাজার ডলার। এ ছাড়া ‘বি’ ২৬ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার। ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:21 PM বিয়ের ভেন্যুতে পৌঁছালেন রাশমিকা, অনুষ্ঠান কবে? 1:08 PM নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার: মির্জা ফখরুল 1:03 PM লেভান্তেকে হারিয়ে পয়েন্ট তালিকায় রিয়ালকে পেছনে ফেলল বার্সা 12:52 PM প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী 12:40 PM হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন 12:27 PM নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৫ 11:46 AM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 11:25 AM সংরক্ষিত আসনে জামায়াতের যেসব নারী প্রার্থী আলোচনায় 11:10 AM ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ 7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল