• অর্থনীতি

    বড় দরপতনের পর মূল্যসূচকের উত্থান শেয়ারবাজারে

      প্রতিনিধি 11 September 2025 , 6:08:24 প্রিন্ট সংস্করণ

    - মূল্যসূচকের উত্থান শেয়ারবাজারে। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টানা দুই কার্যদিবস বড় দরপতনের পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে।

    বিজ্ঞাপন

    অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে লেনদেনের পরিমাণ কমেছে। মূলত শেষ ঘণ্টার লেনদেনের ওপর ভর করেই উভয় শেয়ারবাজারে বড় উত্থানের দেখা মিলেছে। এর আগে মঙ্গলবার ও বুধবার দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়। দু’দিনে ডিএসই’র প্রধান মূল্যসূচক কমে ১৫৪ পয়েন্ট।

    তবে দুপুর ১টার পর বাজারের চিত্র বদলে যায়। দাম কমার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় চলে আসে। শেষ ঘণ্টার লেনদেনে বাজারে ক্রেতাদের আধিক্য দেখা দেয়। বিপরীতে কমে বিক্রির চাপ। ফলে বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম দিনের সর্বোচ্চ পর্যায়ের পাশাপাশি চলে আসে। এতে অধিকাংশ প্রতিষ্ঠানের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

    দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৫৪টির। আর ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের