• সর্বশেষ সংবাদ স্ক্রল

    কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

      প্রতিনিধি 23 November 2025 , 3:02:31 প্রিন্ট সংস্করণ

    কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের আগুন
    কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের আগুন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২২নভেম্বর) রাতে শহরের পিটিআই রোডের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে।

    এ সময় সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে আগুনে ব্যাংকের ভেতরের কোনো কাগজপত্রের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা।

    অফিসের গ্রিলে টানানো সাইনবোর্ডের নিচের অংশে পোড়া দাগ রয়েছে। তবে আগুন দেওয়ার ব্যাপারে বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা কেউ কিছু দেখেননি বলে জানান। তবে বর্তমানে সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে।

    বিজ্ঞাপন

    ব্যাংকের কর্মকর্তা বিপ্লব দাস নামে এক কর্মকর্তা বলেন, আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত ১২টার পর ঘুমিয়ে পড়ি। কিছুই টের পাইনি। সকালে উঠে ফিল্ডে চলে যাই। এরপর এক সহকর্মী ফোন করে জানায় অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। এসে দেখি এতে সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

    কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগুনের তেমন কোনো আলামত পাওয়া যায়নি। শুধুমাত্র সাইনবোর্ডে পোড়া চিহ্ন রয়েছে। কেউ কিছুই বলতে পারিনি। তদন্ত চলছে।

    তবে পিটিআই সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক শাখার চারতলা ভবনের নিচতলায় অফিস। আর এই অফিস থেকে কিছু দুরেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের বাড়ি।

    উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে এক বোতল পেট্রোল জব্দ করে পুলিশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন