• আন্তর্জাতিক

    মুক্তি পেলেন গাদ্দাফির ছেলে

      প্রতিনিধি 11 November 2025 , 1:13:26 প্রিন্ট সংস্করণ

    হানিবাল গাদ্দাফি। ছবি: সংগৃহীত
    হানিবাল গাদ্দাফি। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পুত্র হান্নিবাল গাদ্দাফি প্রায় দশ বছর আটক থাকার পর লেবাননে জামিনে মুক্তি পেয়েছেন। তাকে ২০১৬ সাল থেকে লেবাননের কারাগারে রাখা হয়েছিল।
    হান্নিবালকে গ্রেপ্তার করা হয়েছিল ১৯৭৮ সালে লেবাননের শিয়া ধর্মীয় নেতা মুসা আল-সাদর নিখোঁজ হওয়ার ঘটনার তথ্য গোপন করার অভিযোগে। তবে হান্নিবাল সে সময় ছিলেন শিশু এবং ঘটনার সাথে তার সরাসরি সংশ্লিষ্টতা নেই-এ দাবিও বহুবার করা হয়েছে।

    বিজ্ঞাপন

    গত কয়েক বছরে রাশিয়া ও তুরস্ক হান্নিবালের মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা চালায়। তবে লেবাননের রাজনৈতিক শক্তি হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্ট এর আপত্তির কারণে বিষয়টি আটকে ছিল।
    সমপ্রতি আদালত রায় দেয় যে, বিচার ছাড়াই দীর্ঘ ১০ বছর আটক রাখা মানবাধিকার লঙ্ঘন। এর পর তার জামিনের অর্থ ১১ মিলিয়ন ডলার থেকে কমিয়ে ৯ লাখ ডলার করা হয়। অবশেষে আদালতের নির্দেশে তিনি জামিনে মুক্তি পান।
    এই ঘটনা লেবাননের বিচার ব্যবস্থার জটিলতা এবং রাজনৈতিক প্রভাবের একটি বড় উদাহরণ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা