• জাতীয়

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

      প্রতিনিধি 22 November 2025 , 10:30:59 প্রিন্ট সংস্করণ

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে মহাখালীর বটতলা এলাকার দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, রাতে হঠাৎ বৈশাখী পরিবহনের চলন্ত একটি বাসে আগুন দেখা যায়। ওই সময় দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

    বিজ্ঞাপন

    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ১৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

    এর আগে গত বুধবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর রামপুরার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের কাছাকাছি এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    এছাড়াও ওইদিন রাজধানীর পল্লবী থানার পাশে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানার পাশে ৩টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু