• খেলা

    এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে, বাংলাদেশের দুর্দান্ত সূচনা

      প্রতিনিধি 22 November 2025 , 5:08:22 প্রিন্ট সংস্করণ

    এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে, প্রথম খেলায় জয়ের পর বাংলাদেশ দলের উল্লাস। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে দুর্দান্ত সূচনা করেছে। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিমুরলেস্তেকে হারিয়েছে ৫-০ গোলে। রিফাত কাজী, বায়েজিদ বোস্তামি, আকাশ মাহদু একটি ও মানিক জোড়া গোল করেন। চীনের চংকিনে ঠান্ডা আবহাওয়ার মধ্যেও বাংলাদেশের ফুটবলাররা দারুণ খেলেছে। বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় বেশ তৃপ্ত বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন।

    বিজ্ঞাপন

    শনিবার অনুষ্ঠিত ম্যাচের ১১ মিনিটে বাংলাদেশ লিড নেয়। মানিকের দুর্দান্ত ক্রস থেকে দক্ষতার সঙ্গে হেড দিয়ে গোল করেন রিফাত কাজী। ২৮ মিনিটে ফয়সালের ফ্রি-কিক থেকে মানিক বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের বিরতির আগে তিমুরলেস্তের বক্সে জটলার মধ্যে মানিক জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন।

    বিরতির পরও বাংলাদেশের গোলের ধারা চলমান ছিল। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই আজাদের দারুণ পাস থেকে বায়েজিদ বোস্তামি ঠান্ডা মাথায় বল জালে পাঠান। ৪ গোলে পিছিয়ে পড়া তিমুরলেস্তে আর খেলায় ফিরতে পারেনি। উল্টো ৮৮ মিনিটে আকাশের দূরপাল্লার শট থেকে বাংলাদেশ ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

    উল্লেখ্য, এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে। স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই, তিমুরলেস্তে, শ্রীলঙ্কা এবং বাহরাইনও আছে একই গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূলপর্বে খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৪ নভেম্বর ব্রুনাই দারুসসালামের বিপক্ষে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:29 PM পেজেশকিয়ানকে প্রধান করে ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন 12:20 PM ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী 11:55 AM চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী 11:52 AM যুক্তরাষ্ট্রের ‘বড় ভুল’ খামেনিকে হত্যা করা: মার্কিন বিশ্লেষক 11:35 AM শুরু হলো মহান স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চ 11:30 AM ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক 11:12 AM খামেনি নিহত, এখন ইরানের নেতৃত্ব কে দেবেন 8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব