• খেলা

    ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

      প্রতিনিধি 22 November 2025 , 11:12:28 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী বছর বিশ্বকাপের বছর, শুরুর দিকেই ঢাকায় আসছে ফুটবলের সর্বোচ্চ আসরের প্রতীক-বিশ্বকাপ ট্রফি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।

    ফিফা ও তাদের পৃষ্ঠপোষক কোকাকোলা প্রতি আসরেই বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ১৪ জানুয়ারি ঢাকায় এসে ফুটবলপ্রেমীদের সামনে উন্মুক্ত করা হবে বিশ্বকাপ ট্রফি। তবে রাজধানীর কোন স্থানে ট্রফি প্রদর্শন করা হবে-তা এখনো সিদ্ধান্ত হয়নি।

    বিজ্ঞাপন

    ঢাকার আগে ভারতের দিল্লি ও গুয়াহাটিতে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হবে। এর আগেও, ২০২২ সালের বিশ্বকাপের আগে জুনে ঢাকায় আনা হয়েছিল ট্রফি। তখন সঙ্গে ছিলেন ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু ও ফিফার সাত প্রতিনিধি। ৩৬ ঘণ্টার সেই সফরে ট্রফি প্রদর্শনের সঙ্গে বিভিন্ন আয়োজনও করা হয়েছিল, যার মধ্যে কনসার্টও ছিল। এছাড়া ২০১৩ ও ২০০২ সালেও ঢাকায় প্রদর্শন করা হয়েছিল বিশ্বকাপ ট্রফি।

    বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া ট্রফি স্পর্শ করার অধিকার নেই কারও। আগামী বছরের ১১ জুন শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। এবার তিন ভেন্যু- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হবে খেলা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম