• অর্থনীতি

    তিনটি গ্রুপ যুক্তরাষ্ট্র থেকে আরও ১০০ কোটি ডলারের সয়াবিন কিনবে

      প্রতিনিধি 21 November 2025 , 7:49:13 প্রিন্ট সংস্করণ

    তিনটি গ্রুপ যুক্তরাষ্ট্র থেকে আরও ১০০ কোটি ডলারের সয়াবিন কিনবে। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কূটনৈতিক প্রতিবেদক: ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ মেট্রিক টনের বেশি সয়াবিন আমদানির পর মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও ডেল্টা অ্যাগ্রো আগামী বছর আরও ১০০ কোটি ডলারের সয়াবিন কেনার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন দূতাবাস বুধবার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছে।

    বিজ্ঞাপন

    পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত একটি বড় সয়াবিন চালান মেঘনা গ্রুপে পৌঁছালে সেটিকে আনুষ্ঠানিক স্বাগত জানান, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সয়াবিন সাশ্রয়ী হওয়ার পাশাপাশি উচ্চমানের পুষ্টিগুণসমৃদ্ধ, যা বাংলাদেশের মৎস্য ও পোলট্রি শিল্পকে আরও শক্তিশালী করছে’।

    দূতাবাস জানায়, বাংলাদেশি শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ ধরনের দীর্ঘমেয়াদি ক্রয়চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। একই সঙ্গে স্থানীয় শিল্পখাতে কাঁচামালের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে মার্কিন সয়াবিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আরও উল্লেখ করেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যে কৃষিখাতের এই সহযোগিতা শুধু বাণিজ্যই নয়, খাদ্য নিরাপত্তা ও শিল্পোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা