• লাইফস্টাইল

    মধ্যাহ্ন ভোজে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল

      প্রতিনিধি 19 November 2025 , 6:50:02 প্রিন্ট সংস্করণ

    মধ্যাহ্ন ভোজে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শীতের আগমনে বাজারে উঠেছে নতুন ফুলকপি। তাই দুপুরে না হয় ফুলকপি আর তেলাপিয়া মাছ দিয়ে, একটু ঝোল রান্না করলেন। আর স্বাস্থ্য সম্মত উপায়ে সারলেন মধ্যাহ্ন ভোজ। এবার জেনে নিন রেসিপি-

    উপকরণ সমূহ: তেলাপিয়া মাছ ১টি, ছোট ফুলকপি ১টি, আলু ২টি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ করে, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া ১ চা-চামচ করে, জিরা গুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ও লেবুর রস।

    বিজ্ঞাপন

    প্রস্তুত প্রণালি: তেলাপিয়া মাছ ধুয়ে লবণ, হলুদ, লেবুর রস মেখে ভেজে নিন। ফুলকপি কেটে ধুয়ে রাখুন। পাত্রে সয়াবিন তেল গরম করে পেঁয়াজকুচি সামান্য ভেজে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া, লবণ, অল্প পরিমাণ পানি দিয়ে কষান।

    এবার আলু দিয়ে ৫ মিনিট রান্না করুন। তারপর ফুলকপি দিন। কষানো হলে পানি দিন। ঢেকে রান্না করুন সেদ্ধ না হওয়া পর্যন্ত। তারপর তাতে ভাজা মাছ, কাঁচা মরিচ ফালি, জিরা গুঁড়া, ধনেপাতা কুচি দিয়ে ৫ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন। আর গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার রান্না।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন