• আইন-আদালত

    ৫ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

      প্রতিনিধি 18 November 2025 , 5:35:43 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মঙ্গলবার (১৮ নভেম্বর) সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

    রিটে প্রস্তাবিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ৫ ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের, তাদের বিদ্যমান শেয়ারহোল্ডিং অনুপাতে শেয়ার দেওয়ার বিষয়ে সুরক্ষামূলক ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ চাওয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন বলেন, “বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমার মক্কেলের সম্পত্তির ও ব্যবসা করার পূর্ণ অধিকার রয়েছে। আমার মক্কেলের মতো সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে লেনদেন হওয়া এসব ব্যাংকের শেয়ার ক্রয় করেছেন। কিন্তু প্রস্তাবিত নতুন ব্যাংকে তাদেরকে কোনো শেয়ার বরাদ্দ না দিয়ে সরকার একীভূতকরণের উদ্যোগ নিয়েছে-যা তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন।”

    তিনি বলেন, “এ কারণেই আমার মক্কেল আদালতের কাছে আর্জি জানিয়েছেন, যাতে সরকারকে প্রস্তাবিত নতুন ব্যাংকে তার শেয়ার বরাদ্দ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।”

    এর আগে, গত ৯ অক্টোবর সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করে নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়।

    নতুন ব্যাংকের জন্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে-‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। ব্যাংকটি বাণিজ্যিকভাবে ও পেশাদারত্বের ভিত্তিতে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা