• চাকরি

    মেধাবী শিক্ষার্থীদের পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা

      প্রতিনিধি 16 November 2025 , 1:41:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অনেকে শৈশব থেকে পাইলট হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু পর্যাপ্ত অর্থ বা সুযোগের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী তা পূরণ করতে পারেন না। এ পরিস্থিতিতে দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স পদক্ষেপ নিয়েছে মেধাবী শিক্ষার্থীদের পাইলট হিসেবে গড়ে তোলার জন্য।

    ২০১৪ সালে যাত্রা শুরু করা ইউএস-বাংলার বিমান বহরে বর্তমানে ২৫টি এয়ারক্রাফট রয়েছে। ক্রমবর্ধমান চাহিদার কারণে নতুন এয়ারক্রাফট সংযোজনের আগে পাইলট নিয়োগের বিষয়টি কোম্পানির পরিকল্পনার অংশ।

    বিজ্ঞাপন

    ২০২২ সালে ইউএস-বাংলা স্টুডেন্ট পাইলট ও এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিয়োগের উদ্যোগ নেয়। ইতিমধ্যে ২২ জন প্রশিক্ষণার্থী যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার এপিক ফ্লাইট একাডেমীতে ফ্লাইট ট্রেনিং কোর্স শেষ করে পাইলট হিসেবে যোগ দিয়েছেন। আরও ৫ জন প্রশিক্ষণার্থী খুব শীঘ্রই যোগ দেবেন এবং ৭ জন অপেক্ষমান। সফল প্রশিক্ষণার্থীরা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কমার্শিয়াল পাইলট লাইসেন্স (এফএএ সিপিএল) প্রাপ্ত হন।

    আবেদন যোগ্যতা: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি-তে জিপিএ ৫.০০ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ন্যূনতম শর্ত পূরণ করতে হবে। বয়স ১৭–২২ বছর, উচ্চতা পুরুষ ১৬৮ সেন্টিমিটার, নারী ১৬৪ সেন্টিমিটার, এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে।

    প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী হতে হবে, অবিবাহিত থাকতে হবে এবং স্বাস্থ্যগত ও নৈতিক মানদণ্ড পূরণ করতে হবে। নির্বাচিত ক্যাডেট পাইলটরা ইউএস-বাংলার তত্ত্বাবধানে বিশ্বের যেকোনো দেশে ফ্লাইট ট্রেনিং করবে এবং সফল হলে ফার্স্ট অফিসার হিসেবে যোগদান করবেন।

    বিস্তারিত: https://usbair.com/career/student-pilot

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি 2:01 PM ঢাবির ইফতারে থাকছে না গরু, বয়কটের ঘোষণা শিক্ষার্থীদের 1:54 PM অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক