• অপরাধ

    মোহাম্মদপুরে ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার

      প্রতিনিধি 11 November 2025 , 4:22:10 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় থানা ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক সাব্বির আহমেদের (২৭) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার,( ১১ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিজ্ঞাপন

    তিনি জানান, মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেন তার সহকর্মীরা। পরে কর্তব্যরত চিকিৎসক সাব্বির আহমেদকে মৃত ঘোষণা করেন।

    ওসি জানান, নিহত সাব্বিরসহ আরও ৩-৪ জন চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় থাকতেন। যে যার মত কাজে সকালে চলে যান। পরে সাব্বিরের রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে গলায় ফাঁস অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

    তিনি আরও জানান, সাব্বিরকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন, বিষয়টির তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন