• বিনোদন

    নিউজার্সি থেকে ৫ বছর পর দেশে ফিরলেন শাবানা

      বিনোদন ডেস্ক 8 September 2025 , 5:43:12 প্রিন্ট সংস্করণ

    - জনপ্রিয় অভিনেত্রী শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবানা, প্রায় সাড়ে ৫ বছর পর সম্প্রতি দেশে ফিরেছেন। স্বামী ওয়াহিদ সাদিকসহ পরিবার নিয়ে বর্তমানে রাজধানীর বারিধারা-ডিওএইচএসে নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে স্থায়ীভাবে বসবাস করলেও দেশের টানে প্রায়ই আসেন বাংলাদেশে। তবে এবার অনেকটা নিরবেই দেশে ফিরেছেন শাবানা। সংবাদমাধ্যমকে এড়িয়ে অন্তরালে সময় কাটাচ্ছেন।

    বিজ্ঞাপন

    সত্তর দশক থেকে জনপ্রিয়তার তুঙ্গে থাকা শাবানা ২৫ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। অভিনয় ছেড়ে পরিবার নিয়ে সেখানেই শান্তির ঠিকানা খুঁজে পেয়েছেন। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারি মাসে দেশে এসেছিলেন শাবানা। ওই সময় জানিয়েছিলেন, সুযোগ হলে সিনেমায় অভিনয় করবেন। তার স্বামী ওয়াহিদ সাদিকও বলেছিলেন, অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনাও করতে পারেন।

    উল্লেখ্য, ১৯৭৩ সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিককে বিয়ে করেন শাবানা। তাদের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা এস এস প্রোডাকশন। তারা এটি প্রতিষ্ঠা করেন ১৯৭৯ সালে। এ প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হয়েছে ‘ছুটির ঘণ্টা’, ‘আমি সেই মেয়ে’, ‘স্বামী কেন আসামি’র মতো অসংখ্য ব্যবসা সফল সিনেমা। ৩ দশকের ক্যারিয়ারে মোট ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি