• রাজনীতি

    মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা

      প্রতিনিধি 9 November 2025 , 11:19:27 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনীতি ও দল-মতের ঊর্ধ্বে খেলাধুলা হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম।

    তিনি বলেন, ভোট বা রাজনীতির ভিন্নতা থাকলেও সামাজিক ও স্থানীয় প্রশ্নে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি, একসঙ্গে কাজ করতে পারি।

    বিজ্ঞাপন

    শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজি আমীর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ‘বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হোন্ডা কাপ ফুটবল’ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে, আর তা হচ্ছে খেলাধুলা। এখানে অনেক দল-মত ও মতভিন্নতার মানুষ আছি, কিন্তু খেলার মাধ্যমে আমরা একত্রিত হতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।

    তিনি আরো বলেন, ভোটের সময় যে যার খুশি তাকে ভোট দেবে, রাজনীতি করার সময় যে যার দল করবে এটাই স্বাভাবিক। কিন্তু সামাজিক বিষয়ে, গ্রামের প্রশ্নে, ইউনিয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প